ছবি-সংগৃহীত
জাতীয়

মহাখালীতে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে নয় আতঙ্কে রশি বেয়ে নামতে গিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহত হাসনা হেনা ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মহাখালীর আমতলী মোড়ের কাছের ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে বিকেল ৫টার দিকে আগুন লাগে। এর কিছুক্ষণ পর থেকেই আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

পরে পর্যায়ক্রমে আর বেশ কিছু ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।

এছাড়া সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। শেষ খবর পর্যন্ত (রাত পৌনে ৯টা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। ওই ভবন থেকে মোট ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা