সংগৃহীত
জাতীয়

ফিলিস্তিনে ওষুধ পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেককে ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় আহতদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ পাঠাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রীকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বুধবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ফিলিস্তিনে ওষুধ পাঠানো প্রসঙ্গে জাহিদ মালেক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের কষ্ট বোঝেন। ইসরায়েলের হামলায় হতাহত নারী-শিশুদের বেদনা অনুভব করছেন তার নিজের জীবনের ক্ষত থেকে। শিশু রাসেল হত্যাকাণ্ডে কী কষ্ট হয়েছে, সেটি তিনি বুঝতে পেরেছেন। এজন্যই বিশ্ব পরাশক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের নিরীহ অসহায় মানুষের পক্ষে কথা বলছেন, তাদের চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী সভায় উপস্থিত স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আমরা অতি দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফিলিস্তিনের আহত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দিতে চাই। সেক্ষেত্রে দ্রুততম সময়ে ওষুধ সামগ্রী পাঠাতে আমাদের সামর্থ্যের মধ্যে সম্ভব সব চেষ্টাই করতে হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিববৃন্দ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
খেলা