ছবি-সংগৃহীত
জাতীয়

শেখ রাসেলের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের ৬০তম জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানার সাথে আজ বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি শেখ রাসেল দিবস হিসেবেও পালন করা হয়। এরআগে সকালে শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বনানী কবরস্থানে যান।

তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ আগস্টের হত্যাকান্ডের অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সেখানে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে যোগ দেন। পরে বঙ্গবন্ধুর দুই কন্যা শহীদদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্যদের সাথে নির্মম হত্যার শিকার হন।

২০২১ সালে মন্ত্রিপরিষদ বিভাগ ‘ক’ বিভাগের আওতায় ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

ঢাকায় কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায়...

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়;...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্র...

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা