সংগৃহিত
রাজনীতি

জনগণ আগুনে পুড়ে মরতে চায় না

নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণ আগুনে পুড়ে মরতে চায় না। অগ্নিনির্বাপণ ব্যবস্থা গড়তে হলে হয়রানিমুক্ত উদ্যোগ নিতে হবে। লোক দেখানো অভিযান এবং গ্রেপ্তার নাটক বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হাতিরপুলের আগুন লাগা রাজ কমপ্লেক্স নামের ৬তলা ভবনের সামনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সাকি বলেন, সরকারের প্রতিষ্ঠানগুলো একটি কায়েমি শাসন তৈরি করেছে। কিন্তু সাধারণ জনগণ তাদের জীবনের নিরাপত্তা চায়। তারা এভাবে আগুনে পুড়ে মরতে চায় না। সরকারি প্রতিষ্ঠানগুলোর নির্জীবতার কারণে মানুষ যখন দেখেছে নিয়ম-কানুন এড়িয়ে গিয়ে অনেক কিছু করে ফেলা সম্ভব হচ্ছে তখন তারা এসব কাজ করেছে। নিয়মকানুন কার্যকর হলে এ ধরনের দুর্ঘটনা ও বেআইনি কার্যক্রমগুলো ঘটবে না।

তিনি বলেন, এসব নিয়ম কার্যকর করার দায়িত্ব সরকারের। কিন্তু দুর্ঘটনার পর সরকারের কোনো লোক জবাবদিহিতার আওতায় আসে না। সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে সমস্যার সমাধান হবে না। মূল গন্ডগোল হচ্ছে সরকারের প্রতিষ্ঠানগুলোর।

মানুষজনকে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, বেইলি রোডের ঘটনার পরে সরকার তাদের কাঠামোতে হাত দেওয়ার বদলে লোকজনকে হয়রানি করা শুরু করেছে। বিভিন্ন রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক রেস্টুরেন্টের কর্মকর্তা-কর্মচারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার জন্য তো তারা দায়ী নন। কিন্তু তাদেরকেই গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। তাদের নাকের ডগায় যখন এসব প্রতিষ্ঠান গড়ে উঠলো তারা তখন কী করেছিল? এতগুলো নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কিংবা নিরাপত্তা ব্যবস্থা না রেখে বহাল তবিয়তে এত স্থাপনা গড়ে তোলা হয়েছে। এখন আবার আর্থিক লেনদেন শুরু হয়েছে। এই ভয়ংকর বাস্তবতা বদলাতে হবে।

উল্লেখ্য, রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা