ছবি: সংগৃহীত
রাজনীতি
সুষ্ঠু ভোটের দাবি জামায়াত প্রার্থীর

পটিয়ায় ভোটারদের ভয়ভীতি ও অর্থ বিতরণের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, নগদ অর্থ বিতরণ এবং বিভিন্ন প্রলোভনের মাধ্যমে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব অভিযোগ তুলে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. ফরিদুল আলম।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে পটিয়া পৌর সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের হুমকি ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি নানা ধরনের প্রলোভনের মাধ্যমে ভোট কেনার অপচেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, অতীতের ইউনিয়ন পরিষদ কার্যক্রমের সূত্র ধরে কিছু এলাকায় স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণকে ভোট প্রদানের সঙ্গে শর্তযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনায় সাধারণ ভোটারদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনিয়ম ও ভয়ভীতির কারণে অনেক ভোটার নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং ভোটকেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছেন। এতে নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন প্রার্থী।

ডা. ফরিদুল আলম বলেন, ভোট প্রদান প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকারে হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে নির্বাচনের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হতে পারে। তিনি প্রশাসন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলন থেকে ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সকল ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহজাহান মুহাম্মদ মহিউদ্দীনসহ স্থানীয় দলীয় ও জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

গাজীপুরে পূবাইলে দম্পতিকে মারধরের অভিযোগ

গাজীপুরের পূবাইলে আবাসিক এলাকায় উচ্চ শব্দে কনটেইনারের বডি...

শুটিংয়ে না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবনের শুরুতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই অনেক সম...

খালি পেটে গ্যাস্ট্রিকের যন্ত্রণা? এই খাবারগুলো খেলে মিলবে স্বস্তি

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেই কি পেটে অস্বস্তি শুরু হয়? কখনো গ...

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন...

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা