সংগৃহীত
আন্তর্জাতিক

হাসপাতালে পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক

হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। ৮৮ বছর বয়সি এই ধর্মগুরু শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন ব্রঙ্কাইটিসের চিকিৎসা ও পরীক্ষার জন্য। তবে পাঁচদিন হয়ে গেলেও এখনো শারীরিক জটিলতা কাটেনি তার। যার ফলে আরো বেশ কয়েকদিন তাকে হাসপাতালেই কাটাতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়, প্রবীণ ধর্মগুরুর একাধিক জটিল সমস্যা (কমপ্লেক্স ক্লিনিক্যাল পিকচার) রয়েছে। যার ফলে তাকে আরো কয়েকদিন হাসপাতালেই কাটাতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভ্যাটিকান আরো জানায়, পোপের শ্বাসতন্ত্রে পলিমাইক্রোবিয়াল সংক্রমণ ধরা পড়েছে, ফলে তার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে।

গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই তিনি কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের উপসর্গে ভুগছিলেন এবং তার বক্তৃতাগুলো পাঠ করার দায়িত্ব অন্য কর্মকর্তাদের দিয়েছিলেন। তবে পোপ ভালো মেজাজে আছেন বলে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন।

পোপের স্বাস্থ্যের বিষয়ে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত করা পরীক্ষাগুলো তার জটিল শারীরিক অবস্থার ইঙ্গিত দিচ্ছে, যার জন্য যথাযথ চিকিৎসা প্রয়োজন।

ভ্যাটিকান আরো জানিয়েছে, পোপের সাপ্তাহিক সাক্ষাৎ (যা সাধারণত বুধবার হয়) এই সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে। এর আগে সপ্তাহান্তে ভ্যাটিকান জানিয়েছিল, পোপের অবস্থা স্থিতিশীল এবং তার পূর্ণ বিশ্রামের প্রয়োজন রয়েছে, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
পোপ রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে তার নিয়মিত প্রার্থনা পরিচালনা করতে পারেননি এবং ক্যাথলিক চার্চের জুবিলি বর্ষ উপলক্ষে শিল্পীদের জন্য বিশেষ প্রার্থনাও আয়োজন করতে পারেননি। গত বুধবার তিনি অসুস্থতার কারণে তার বক্তৃতার একটি অংশ অন্য এক যাজককে পড়ে শোনানোর অনুরোধ করেন।

এ ছাড়া তিনি গত সপ্তাহে ভ্যাটিকানে নিজ বাসভবনে কিছু বৈঠকও করেছেন বিশ্রামের উদ্দেশ্যে। তথ্যসূত্র: ফ্রান্স২৪।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা