সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে রহস্যময় কারণে ২২ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বন্দরনগরী করাচিতে রহস্যময় কারণে তিন দিনে ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

ছিপা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার করাচির বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকরা আরও পাঁচটি মৃতদেহ খুঁজে পেয়েছেন। ‘তাদের মধ্যে তিনজন দৃশ্যত মাদকাসক্ত ছিল, তবে এখনও পর্যন্ত একটি লাশ শনাক্ত করা যায়নি।’

বেসরকারি সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার পাঁচ মৃতদেহ উদ্ধারের পর অজ্ঞাত লাশের সংখ্যা ২২ এ পৌঁছেছে। মৃতদের কোনো আত্মীয়-স্বজন না আসায় প্রায় দুই ডজন লাশ এখনো দাবি করা হয়নি।

বন্দর নগরীতে চলমান তাপপ্রবাহের কারণে এসব মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ ইতিমধ্যে অনেককে হিটস্ট্রোকের কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করাচিতে আরেকটি মানবিক সংস্থা ইধি ফাউন্ডেশনের আজিম খান দ্য নিউজকে জানান, মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদকের প্রভাবে প্রচণ্ড গরমে তাদের মৃত্যু হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা