সংগৃহিত
আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি আছে, এতে রাজি হতে হামাসকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান।

তিনি দাবি করেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সমর্থন আছে। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে এখনো যেসব মতপার্থক্য রয়েছে সেগুলো দূর করা এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৩ জুন) ইতালিতে জি-৭ জোটের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুলিভান। এ সময় তিনি বলেন, হামাস যেন এই যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয় সেজন্য তাদের ওপর বিশ্বের চাপ দেওয়া উচিত।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। এরপর ওইদিন থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যা দীর্ঘ আট মাস ধরে চলছে।

এই যুদ্ধে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। গাজায় মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় গত কয়েকদিন ধরে সেখানে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো।

তবে দখলদার ইসরায়েল গাজায় স্থায়ী হামলা বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় হামাস যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হচ্ছে না। সূত্র: টাইমস অব ইসরায়েল

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা