সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে বেড়েছে গাধা

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৩-২৪ অর্থবছরে পাকিস্তানে গাধার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখে। গত কয়েক বছর ধরেই মালামাল বোঝাইয়ের কাছে ব্যবহৃত এ পশুর সংখ্যা বেড়ে চলছে।

মঙ্গলবার (১১ জুন) পাকিস্তানের অর্থনৈতিক জরিপের প্রতিবেদনে গাধার সংখ্যা বাড়ার তথ্য প্রকাশ করা হয়।

এতে দেখা যাচ্ছে পাকিস্তানে খুব দ্রুত বাড়ছে চতুষ্পদী প্রাণীটি। যেখানে ২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ, ২০২০-২১ অর্থবছরে ৫৬ লাখ, ২০২১-২২ অর্থবছরে ৫৭ লাখ, ২০২২-২৩ অর্থবছরে গাধা ছিল ৫৮ লাখ— সেটি গত বছর বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখে। অর্থাৎ গত এক বছরে দেশটিতে গাধা বেড়েছে ১ লাখ।

এছাড়া অর্থমন্ত্রী মোহাম্মদ আওরেঙ্গজেব গৃহপালিত পশুর বর্তমান সংখ্যাও প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন পাকিস্তানে গরুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭৫ লাখে। অপরদিকে মহিষের সংখ্যা বেড়ে ৪ কোটি ৬৩ লাখ, ভেড়ার সংখ্যা ৩ কোটি ২৭ লাখ এবং ছাগলের সংখ্যা ৮ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে।

তবে গত পাঁচ বছরে দেশটিতে ঘোড়া এবং ঘোড়া-গাধার সংকর জাতের সংখ্যা বাড়েনি। আগে যা ছিল এটি তাই রয়ে গেছে।

কিন্তু উটের সংখ্যা যেটি গত চার বছর ধরে একই জায়গায় ছিল। সেটি গত অর্থবছরে ১১ লাখ থেকে বেড়ে ১২ লাখে দাঁড়িয়েছে।

গৃহপালিত পশুপাখির ওপর পাকিস্তানের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। এই গৃহপালিত পশু উৎপাদনের সঙ্গে ৮০ লাখ প্রান্তিক পরিবার জড়িত রয়েছে। সূত্র: জিও টিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা