সংগৃহীত
আন্তর্জাতিক

সোমালিয়ায় বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় নিহতের সংখ্যা প্রায় ১০০তে পৌঁছেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোনা এ তথ্য নিশ্চিত করেছে। তথ্যসূত্র: রয়টার্স।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমালিয়ায় বন্যায় এখন পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছে। দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার প্রধান মাহামুদ মোয়ালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ব আফ্রিকার অন্যান্য দেশ এবং হর্ন অব আফ্রিকার মতো সোমালিয়াতেও অক্টোবরে ভারী বর্ষণ শুরু হয়। এতে বিভিন্ন দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমালিয়ায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের এক হিসেব অনুযায়ী, প্রায় ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

তীব্র বর্ষণের কারণে সারা দেশেই ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে বছরের বছর ধরে চলা বিদ্রোহের কারণে পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। তার মধ্যে তীব্র বৃষ্টি-বন্যায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বাড়ছে।

কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, প্রতিবেশী কেনিয়ায় বন্যায় এ পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাস্তা ও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই নিরাপদ আশ্রয়, খাবার এবং পানির তীব্র সংকটে পড়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা