সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবানন সীমান্তে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের ৫ সদস্য নিহত হয়েছেন।

সংগঠনটির সূত্রে জানা যায়, হিজবুল্লাহর শীর্ষ নেতা এবং লেবাননের আইনপ্রণেতা মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রাদও নিহত হয়েছেন।

ইসরায়েল এবং লেবানন সীমান্তে সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহর প্রায় ৮৫ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হিজবুল্লাহর বেশ কিছু কিছু টার্গেট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইসরায়েল এবং এর সেনাবাহিনীর ওপর হামলার চেষ্টা করছিল হিজবুল্লাহ।

হিজবুল্লাহ লেবাননের বৃহত্তম রাজনৈতিক ও সামরিক শক্তি। কিন্তু এই সংগঠনকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং আরব লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে।

প্রসঙ্গত, এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীকে লক্ষ্য করে ইরাকে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকান কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এর জবাব দিতেই পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা