সংগৃহিত
স্বাস্থ্য

৪১ দেশে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে। সম্প্রতি ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ বিশ্বের ৪১টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ কাতারে ফেলেছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগের ২৮ দিনের সময়ের তুলনায় নতুন মৃত্যুর সংখ্যা ৮ শতাংশ কমেছে। এই সময়ে বিশ্বে তিন হাজারেরও বেশি নতুন মৃত্যুর খবর পাওয়া গেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এক লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৬০০ এর বেশি নতুন আক্রান্তকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি রেকর্ড করা হয়েছে।

নতুন এই ভ্যারিয়েন্টটি সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত হয়। সংক্রমণ হারের কারণে এ ভ্যারিয়েন্টটিকে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জেন.১ সাব-ভ্যারিয়েন্টটি বিএ ২.৮৬ থেকে উদ্ভূত হয়েছে। বিএ ২.৮৬ সাব-ভ্যারিয়েন্টটি আরেকটি ভ্যারিয়েন্ট ওমিক্রনের বংশধর। গত বছর সংক্রমণের শীর্ষে ছিল ওমিক্রন।

কাতারের ওয়েইল কর্নেল মেডিসিনের স্বাস্থ্যসেবা নীতি ও গবেষণার অধ্যাপক লাইথ আবু-রাদ্দাদ জানান, নতুন সাব-ভ্যারিয়েন্টটি তার পূর্বসূরীদের থেকে একটি বৃহত্তর জেনেটিক ভিন্নতা প্রদর্শন করে, যা ভাইরাসের চলমান বিবর্তনের ইঙ্গিত দেয়।

যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, ভারত ও ছড়িয়ে পড়েছে জেএন.১ ভ্যারিয়েন্ট।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা