বিনোদন
পিঠা উৎসব

বিনোদন সাংবাদিকদের পিঠা উৎসব, হয়ে উঠলো প্রামাণ্যচিত্র

নিউজ ডেস্ক: পিঠা উৎসব হয়ে উঠে আড্ডার টেবিল। মিডিয়ার একাল সেকাল নিয়ে মেতে ওঠেন সবাই। উপস্থিত সকলের বক্তব্য হয়ে উঠে যেন প্রামাণ্যচিত্র। চোখের সামনে ভেসে ওঠে স্মৃতিকাতরতার চলমান সব ছবি। হ্যাঁ, পাঠক সমমনা বিনোদন সাংবাদিকবৃন্দের আয়োজনে হাঁস-রুটি-পিঠা উৎসব ছাপিয়ে স্মৃতিপটের ঝাঁপি যেন উপচে পড়ে অতিথিদের স্মৃতিচারণায়।সম্প্রতি রাজধানীর নিসচা সম্মেলন কক্ষে বসেছিলো সমমনা বিনোদন সাংবাদিবৃবন্দের এমন আয়োজন। এতে সাংবাদিক, অভিনেতা, সংগীতজ্ঞ, হল মালিকরা উপস্থিত ছিলেন।
উৎসব উদ্বোধন করেন বরেণ্য অভিনেতা ও নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় অন্যান্যের মধ্যে বরেণ্য সাংবাদিক ইমরুল শাহেদ, সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী, প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপদেষ্টা রোকনুজ্জামান ইউনুস রুবেল, ভার্সাটাইল অভিনেতা আশীষ খন্দকার, সিনিয়র সাংবাদিক লিটন এরশাদ এবং কামরুল হাসান দর্পন মঞ্চে উপবিষ্ট ছিলেন। নব্বই দশকের খ্যাতিমান সাংবাদিক দুলাল খানের সঞ্চালনায় আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজনে সূচনা বক্তব্য রাখেন উৎসব পরিচালক আহমেদ তেপান্তর। তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির স্বার্থে ভবিষ্যতেও বিনোদন সাংবাদিকদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করতে এমন আয়োজনে সকলকে পাশে থাকার আহ্বান জানান।ইমরুল শাহেদ, লিটন এরশাদ ও কামরুল হাসান দর্পন তাদের আলোচনায় সময়ের বিবেচনায় বিনোদন সাংবাদিকদের ভ্রাতৃত্বের বন্ধনকে এগিয়ে নিতে উৎসব পরিচালক আহমেদ তেপান্তররকে ধন্যবাদ জানান।প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক চলচ্চিত্রের উন্নতির স্বার্থে বিনোদন সাংবাদিকবৃন্দের আয়েজনকে ইতিবাচক মন্তব্য করেন। এ সময় তিনি ইলিয়াস কাঞ্চনকে ইন্ডাস্ট্রির স্বার্থে হল বাঁচাতে তার ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।ফরমান আলী তার বক্তব্যে বিনোদন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর জোর দেয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশীয় সিনেমার প্রসারে বিনোদন সাংবাদিকরা বস্তুনিষ্ঠু সাংবাদিকতা প্রযোজক ও দেশের কৃষ্টিকে রক্ষায় ব্যাপক ভূমিকা নিতে পারে। এজন্য তাদের বন্ডিং মজবুত হওয়া প্রয়োজন।অনুষ্ঠানের আগত অতিথিদের মধ্যে বাচসাসের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সিনিয়র সাংবাদিক আবুল কালাম, নিথর মাহবুব বক্তব্য রাখেন। সঞ্চালক দুলাল খান এ সময় অধুনালুপ্ত চিত্রালীর সিনিয়র সাংবাদিক সঞ্জীব কুমার দাসকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন। এ পর্যায়ে তিনি সত্তরের দশকের বাংলা সিনেমার শক্তিমান কৌতুক অভিনেতা খান জয়নুলের ছোটো ছেলে রাশেদ খান টোটোকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন। এ সময় সিনিয়রদের মধ্যে ‘খান জয়নুলের’ নাম ধরে স্মৃতিকাতর হতে দেখা যায়। অনুষ্ঠানে টোটো বিনোদন সাংবাদিকদের কাছে তাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষদিকে উপস্থিত হন কিংবদন্তী সংগীতজ্ঞ শেখ সাদী খান। উপস্থিত সকলেই তাকে দাঁড়িয়ে সম্মান জানান।
অনুষ্ঠানের শেষে উদ্বোধন ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে সঞ্চালক সাংবাদিক দুলাল খানের বুদ্ধিদীপ্ত সঞ্চালনার প্রশংসা করেন। কাঞ্চন বলেন, এটা সমমনা বিনোদন সাংবাদিকদের দ্বিতীয়বারের আয়োজন। এমন আয়োজনে থাকতে পেরে গর্বিত। কারণ এখানে আজ অনেক অদেখা মানুষদের সমাগম বলে দিচ্ছে বাংলা সিনেমার গর্বিতদের তারা স্মরণ করতে চায়। এ সময় তিনি বিনোদন সাংবাদিকদের কাছে আরো বস্তনিষ্ঠ সাংবাদিকতাও প্রত্যাশা করেন। হাঁস-রুটি-পিঠার আপ্যায়নে শেষ হয় সমমনা বিনোদন সাংবাদিকদের দ্বিতীয়বারের আয়োজন। অন্যান্যের মধ্যে এদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনীকার সুদীপ্ত সাঈদ খান, সিনিয়র সাংবাদিক হামিদ মোহাম্মদ জসিম, সাংবাদিক জাহাঙ্গীর বিপ্লব, রনজু সরকার, নিশা মাহমুদা, আসিফ আলম, আহমেদ জামান শিমুল, লিটন মাহমুদ, সেলিম শাকিবসহ বিভিন্ন গণমাধ্যমের বিনোদন বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা