সংগৃহীত
অপরাধ

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, তাহজীব সিদ্দিকীকে হত্যা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

দুইবারের সংসদ সদস্য তাহজীব মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রলীগকে নেতৃত্ব দেওয়া নূরে আলম সিদ্দিকীর ছেলে; যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার ছাত্র নেতার একজন, যাদের সে সময় ‘চার খলিফা’ হিসেবে অভিহিত করা হত। মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকী ১৯৭০ থেকে ১৯৭২ সাল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, পরে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন।

তাহজীব ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হলেও ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে হেরে যান।

গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

এরই ধারাবাহিকতায় এবার তাহজীবের গ্রেপ্তারের খবর দিল র‌্যাব।

র‌্যাবের সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় করা তিনটি মামলার তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, সাবেক এমপি তাহজীব গত ১৯ আগস্ট বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার তিন নম্বর আসামি, ২৪ আগস্ট বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার দুই নম্বর আসামি এবং ২৭ আগস্টের একটি হত্যা মামলার পাঁচ নম্বর আসামি।

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর গত ২৭ আগস্ট হত্যা মামলাটি করেন নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে।

ঝিনাইদহ-২ (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) আসন থেকে তাহজীব আলম ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদে আসেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা