ছবি: সংগৃহীত
অপরাধ

রাউজানে নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের রাউজানে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর এক নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শফিউল আলম চৌধুরী ওরফে শফি (৭০)। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে খোলা একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানটি পেছন দিক থেকে সামীনা প্রচীর দিয়ে ঘেরা ছিল।

নিহত শফি ওই ওয়ার্ডের ওয়াহেদের খীল গ্রামের গুরা মিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা এবং প্রয়াত আমির আলী চৌধুরীর ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ চার সন্তানের জনক। প্রায় এক বছর ধরে তিনি চারাবটতল বাজারে নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

নিহতের স্ত্রী দিলু আরা বেগম জানান, গত বৃহস্পতিবার বিকেলে রাতের খাবারের উদ্দেশ্যে বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন শফি। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শুক্রবার রাতে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও জানান, শনিবার সকালে সুজন নামে স্থানীয় এক ব্যক্তি মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা মরদেহটি শফির বলে শনাক্ত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে ইসহাক চৌধুরী অভিযোগ করে বলেন, তার বাবাকে হত্যা করা হয়েছে এবং তাকে নির্যাতনের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের শ্যালক মো. জসিম উদ্দিন জানান, ঘটনার কয়েক দিন আগে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সেজে আসা লোকের সঙ্গে শফির ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। তিনি ওই ব্যক্তিকে আঘাতও করেছিলেন। এ ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন বলেন, একটি মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ তা উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা