অপরাধ
সম্পদের তথ্য গোপন

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি সুযোগ ইসির নেই

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী হলফনামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে আইনি সুযোগ নির্বাচন কমিশনের (ইসি) হাতে নেই। তবে যথাযথ কর্তৃপক্ষ মামলা করতে পারে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া এক চিঠির এমন জবাব সংস্থাটিকে দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আমরা চিঠির জবাব দিয়েছি৷ গণপ্রতিনিধিত্ব আদেশে এই রকম অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কোনো বিধান নেই, তা জানিয়ে দেওয়া হয়েছে।

গত ২২ মে ওই চিঠিকে দুদক ইসিকে বলে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসিতে দাখিলকৃত হলফনামায় নিজের সম্পদের বিষয়ে অসত্য তথ্য দিয়েছেন। এ বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর আওতায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

এ বিষয়ে একজন নির্বাচন কমিশনার বলেন, সম্পদের তথ্য গোপন বা কম-বেশি বা উল্লেখ নাও করতে পারেন কোনো প্রার্থী। হলফনামার এই অভিযোগে কারো প্রার্থিতা বাতিল করার বিধান নেই। তবে ঋণখেলাপি হলে বাতিল করা যায়।

দুদক সেই চিঠিতে ইসিকে জানায়, শেখ হাসিনার দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের আগে হলফনামায় ৬ দশমিক ৫০ একর কৃষিজমি এবং তার দাম ১ লাখ ৭৫ হাজার টাকা দেখিয়েছেন।

কিন্তু যাচাই করে দেখা গেছে, শেখ হাসিনার নামে ২৮ দশমিক ৪১১ একর কৃষিজমি রয়েছে। যার মধ্যে কেনা জমির মোট দাম ৩৩ লাখ ৬৬ হাজার ১০ টাকা। এ হিসাবে ২১ দশমিক ৯১ একর জমির তথ্য গোপন করেছেন এবং ক্রয়মূল্যও প্রকৃত দামের চেয়ে ৩১ লাখ ৯১ হাজার ১০ টাকা কম দেখিয়েছেন।

বর্তমানে ইসির হাতে হলফনামায় এমন অসত্য তথ্য দেওয়ায় কোনো ব্যবস্থা নেওয়ার বিধান না থাকলেও সংস্কার কমিশন বিষয়টি আইনি কাঠামোয় আনার প্রস্তাব করেছে। সরকার থেকে চূড়ান্ত প্রস্তাব এলে এটাও যোগ হতে পারে আরপিওতে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

পঞ্চগড়ে শিয়ালের হামলায় আহত ৭

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতে শিয়ালের আক্রমণে সাতজন আহত...

ইরান ইস্যুতে ৪ ভারতীয় কোম্পানিতে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সম্পর্ক এবং দেশটি থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে চার ভারতীয় কোম...

৭ বছর পর ভারতে শি জিনপিং

ব্রিকস সম্মেলনে অংশ নিতে আগামী সেপ্টেম্বর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শ...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা