অপরাধ

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ শিশুর মৃত্যু

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক বছরের শিশু আয়েশা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত শুক্রবার ভোররাতে সূত্রাপুর এলাকা থেকে একই পরিবারের পাঁচ সদস্যকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। অবশেষে সোমবার রাতেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় আয়েশার বাবা রিপন (৬০ শতাংশ দগ্ধ), মা চাঁদনী (৪৫ শতাংশ), ভাই রোকন (৬০ শতাংশ) ও তামিম (৪২ শতাংশ) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, ‘আমার ভাগিনা পেশায় ভ্যানচালক। শুক্রবার গভীর রাতে পরিবারের সবাইকে নিয়ে তারা ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘরে একটি বিস্ফোরণ ঘটে। আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আয়েশা মারা গেছে, আর বাকিদের অবস্থাও খুবই খারাপ।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা