সংগৃহিত
সারাদেশ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা এবং মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এ ঘটনায় ৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। গুরুতরদের খুলনা এবং বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়ারা হলেন- সদর উপজেলার উত্তর শংকরপাশা গ্রামের জাকির হোসেন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (১৯), একই গ্রামের মোসাম্মাৎ মানসুরা বেগম (৫০), ইন্দারকানী উপজেলার গদারহাওলা গ্রামের আক্কেল আলী হাওলাদরের ছেলে হেমায়েত হাওলাদার (৫০), একই গ্রামের ইদ্রিস ফরাজীর ছেলে মো. খায়রুল ফরাজী (২০) ও স্বপন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের ৬ জনই অটোরিকশার যাত্রী। অপর দুই জন মোটরসাইকেল চালক ও বাসের যাত্রী।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১২টার দিকে পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের একটি বাস জেলা বাসস্ট্যান্ড থেকে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরের দিকে যাচ্ছিল। বাসটি শঙ্করপাশা ইউনিয়নের পাড়েরহাট সড়কে ঝাউতলা নামক স্থানে একই দিকে যাওয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন সেখানে থাকা আরও একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, বাস চাপায় ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। ১৩-১৪ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পিরোজপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন জানান, বাসটি ব্রেক ফেল করে ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা ৬ যাত্রী এবং মোটরসাইকেল চালক মারা গেছেন।

পিরোজপুর জেলা হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পার্থ বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় নাঈম হাওলাদার (১৯), একই গ্রামের মোসাম্মাৎ মানসুরা বেগম (৫০), হেমায়েত হাওলাদার (৫০), একই গ্রামের মো. খায়রুল ফরাজী (২০) মারা গেছেন। অন্য একজন খুলনায় নেওয়ার পথে মারা গেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা