ছবি: সংগৃহিত
সারাদেশ

মুন্সীগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, মো.নাজির হোসেন 

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ও রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রাম ও পঞ্চসারের নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় বিকেল সাড়ে ৫টার দিকে ডিবির এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল মোল্লাকান্দির চৈতারচর এলাকায় শাহজাহান কাজীর ফাঁকা জায়গায় অভিযান চালায়। এ সময় চৈতারচর এলাকার বাসিন্দা রাকিব বেপারী (২৯)কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

উল্লেখ্য, রাকিব বেপারীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে পঞ্চসারের নয়াগাঁও পশ্চিমপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাতেন মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে রাকিব মাদবর (৩২) নামে এক ব্যক্তিকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা