সংগৃহীত
সারাদেশ

বিএনপি’র দেশব্যাপী অবরোধ রুখে দেয়া হবে

ভোলা প্রতিনিধি: বিএনপি-জামাতের দেশব্যাপী হরতাল-অবরোধকে রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দেশবরেণ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ ড.শান্ত এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড.শান্ত আরো বলেন, দেশ বিরোধী কোন অপশক্তিকে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলতে দেওয়া হবে না। যতদিন যুবলীগ মাঠে আছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক দৌলতখান উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী'র সভাপতিত্বে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ যুবলীগের এই নেতা এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ টুকু, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন, যুবলীগ নেতা এ-জেড এম মনিরুল ইসলাম প্রমূখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা