সংগৃহিত
আন্তর্জাতিক

২৩৮ বার পরাজয়, ফের নির্বাচনে লড়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রতিনিধি নির্বাচনে ২৩৮ বার হারার পরও ফের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ভারতের তামিলনাড়ুর এক ব্যক্তি। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনে অংশ নেবেন তিনি।

৬৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম কে পদ্মরাজন। তার টায়ার মেরামতের একটি দোকান রয়েছে। তিনি নির্বাচনে অংশ নেওয়া শুরু করেন ১৯৮৮ সালে। ওই বছর তামিল নাড়ুর মেট্টুর থেকে নির্বাচন করেন।

যখন তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নেন তখন অনেকে হাসাহাসি করেন। তবে পদ্মরাজন প্রমাণ করতে চেয়েছিলেন সাধারণ মানুষও নির্বাচনে অংশ নিতে পারেন।

পদ্মরাজন বলেছেন, “সব প্রতিদ্বন্দ্বী নির্বাচনে জয় পেতে চায়। কিন্তু আমি নই। আমার জন্য জয় হলো নির্বাচনে অংশ নেওয়া। আমি হারলেও খুশি।”

এবার তিনি তামিলনাড়ুর ধর্মপুরি থেকে নির্বাচন করবেন। পদ্মরাজনকে ‘ইলেকশন কিং’ নামে অভিহিত করে থাকেন তার পরিচিতজনরা। তিনি প্রেসিডেন্সিয়াল থেকে শুরু করে স্থানীয়সহ সব নির্বাচন করেছেন।

নির্বাচনে তিনি হেরেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ী এবং মনমোহন সিংয়ের কাছে। এছাড়া কংগ্রেসের রাহুল গান্ধীর বিরুদ্ধেও নির্বাচন করেছেন তিনি।

পদ্মরাজন জানিয়েছেন নির্বাচনে জয় পাওয়াটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। মূলত নিজের পরাজয়ের তালিকা দীর্ঘ করার লক্ষ্যই এখন তার। এছাড়া কার বিরুদ্ধে নির্বাচন করছেন সেটি নিয়েও তার কোনো চিন্তা-ভাবনা নেই। পদ্মরাজন বলেছেন, “জয় হলো অপ্রধান। বিরোধী প্রতিদ্বন্দ্বী যেই হোক? আমি পরোয়া করি না।”

পদ্মরাজন নির্বাচনে সবচেয়ে ভালো ফলাফল করেছিলেন ২০১১ সালে। সে বছর নিজের অঞ্চল মেট্টুর থেকে নির্বাচন করে ৬ হাজার ২৭৩ ভোট পেয়েছিলেন তিনি। সেখানে বিজয়ী প্রার্থী পেয়েছিলেন ৭৫ হাজারের বেশি ভোট। তবে ওই ৬ হাজার ভোট পেয়েও অবাক হয়েছিলেন। পদ্মরাজন বলেছেন, “আমি একটি ভোট পাওয়ার প্রত্যাশাও করিনি। কিন্তু এটি দেখিয়েছে মানুষ আমাকে গ্রহণ করা শুরু করেছে।”

টায়ার মেরামতের দোকান ছাড়াও হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি এবং একটি স্থানীয় পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন পদ্মরাজন। তবে তার সবচেয়ে বড় নেশা হলো নির্বাচন করা।

তিনি জানিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত নির্বাচন করে যাবেন। কিন্তু যদি দেখেন কোনো নির্বাচনে জয় পেয়েছেন তাহলে সবচেয়ে বেশি অবাক হবেন। “বিজয়ী হলে আমি হার্ট অ্যাটাক করব,” হেসে বলেন পদ্মরাজন। সূত্র: এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা