ছবি: সংগৃহীত
রাজনীতি

হাসনাত-পাটওয়ারীদের মতো প্রতিবাদ জামায়াত আমিরের, স্ট্যাটাস ভাইরাল

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের দুই বাক্যের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাসটি দেন।

আমির শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।

এ প্রতিবেদন লেখার সময় স্ট্যাটাসটিতে পৌনে দুই লাখ রিয়্যাক্ট পড়েছে। শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি। একই সময় প্রায় ২২ হাজার ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেন।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ইনকিলাব মঞ্চ’- এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।

তার এই বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অনেকেই সামাজিক মাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ, লিখে পোস্ট করেছে।

তাদের এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার ও সমালোচক উভয় পক্ষের মধ্যে পোস্ট নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্ত...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা