সংগৃহীত
খেলা

হত্যার হুমকি পেলেন গৌতম গম্ভীর

ক্রীড়া ডেস্ক

ভারতশাসিত কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর। এর মধ্যেই এবার হত্যার হুমকি পেলেন ভারতীয় হেড কোচ।

ইমেইল যোগে প্রাণনাশের হুমকির বার্তা পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দু’টি হুমকির বার্তা পেয়েছেন গম্ভীর। এর প্রেক্ষিতে থানায় অভিযোগও দায়ের করেছেন ভারতীয় কোচ।

জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) দুপুরে প্রথম ইমেইল পান গম্ভীর। দ্বিতীয়টি পান বিকালে। দু’টি ই-মেলেই লেখা ছিল, ‘আইকিলইউ’। যার অর্থ, ‘আমি তোমাকে হত্যা করবো’। হুমকি পাওয়ার পরপরই দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন গম্ভীর। ঘটনার কথা জানিয়েছেন সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি। তার পরিবার যাতে সুরক্ষিত এবং নিরাপদে থাকে তার জন্যও পুলিশকে উদ্যোগী হতে বলেছেন তিনি।

গম্ভীরের অভিযোগ পেয়ে দ্রুতই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ওই ইমেইল এসেছে, কারা তা পাঠিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। গম্ভীর এবং তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানা গেছে। পুলিশ মনে করছে, ভারতীয় দলের হেড কোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি বিজেপির সাবেক সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে ‘হিটলিস্টে’ তার নাম থাকা অস্বাভাবিক নয়।

গম্ভীর পূর্ব দিল্লি কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। এ ছাড়া বর্তমানে ভারত ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন। এবারই প্রথম নয়, ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সংসদ সদস্য ছিলেন। সেই ঘটনার পরও থানায় অভিযোগ জানিয়েছিলেন গম্ভীর।

মঙ্গলবার পহেলগামে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গম্ভীর লিখেছিলেন, মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতেই হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।

আমারবাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা