ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে এক ঘণ্টা মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ও কংশনগর থেকে দেবিদ্বার উপজেলা পর্যন্ত নয়টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ সময় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়; সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা সরে গেলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ‘কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা এসে এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, খুব দ্রুত মেরামত কাজ শুরু হবে। পরে তারা সড়ক থেকে উঠে গেলে বেলা ১১টা থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল আবার সচল হয়।’

তবে বিক্ষোভের সময় সড়কের যানজট ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করনের জন্য প্রস্তাবিত হয়ে আছে। এছাড়া দীর্ঘদিন ধরে সড়কটিতে খানাখন্দ হলেও সেটি মেরামত করা হচ্ছে না। চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। মহাসড়ক সংলগ্ন এলাকাবাসী চায়, দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হোক।

দেবপুর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সমাজকর্মী আনোয়ারুল আজিম ও হারুনুর রশিদ মেম্বারসহ অন্যান্যরা।

ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মানুষের প্রাণহানি ও অঙ্গহানি হচ্ছে।

‘তাই সড়কের নিরাপদ করতে দ্রুত মেরামত করা দরকার। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

দেবপুর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ভারত বাংলাদেশ যৌথ অর্থায়নে কুমিল্লা সিলেট মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ শুরু করার কথা ছিল। পরবর্তীতে গত ৫ অগাস্টের পর ভারত এই প্রকল্প থেকে তাদের সহায়তা উঠিয়ে নেয়, যে কারণে কাজটি স্থগিত হয়ে পড়ে।

কুমিল্লা সিলেট মহাসড়কে জমি অধিগ্রহণের কাজও শুরু করেও বন্ধ করতে হয়েছে। এখন এই প্রকল্পের জন্য নতুন দাতা খোঁজা হচ্ছে।

তিনি বলেন, ‘কুমিল্লা-সিলেট মহাসড়ক ছয় লাইনে উন্নীত করনের কাজ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। তবে সড়কটি মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলে আমরা আশা করছি।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

আশুলিয়ায় বকেয়া বেতন ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণহানি ৬, মোট মৃত্যু ৮০০

বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-ব...

স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই দেশের ৩৮.৬ শতাংশ মানুষের

বাংলাদেশে প্রতি পাঁচজন মানুষের মধ্যে প্রায় দুজনই অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা