জাতীয়

সৌদি-মরক্কো থেকে সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: সরকার সৌদি আরব ও মরক্কো থেকে ৭০ হাজার মেট্রিক টন সার কিনবে। এরমধ্যে ৩০ হাজার টন এসপি সার এবং ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে। এতে সরকারের ব্যয় হবে ৩৬৬ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকা। মধ্যপ্রাচ্যের দুই দেশ থেকে সার কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস এ থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন এসপি সার ১২৯ কোটি ১০ লাখ ৫ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে সপ্তম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৩৭ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয়ের প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দু’টি, কৃষি মন্ত্রণালয়ের দু’টি, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের একটি এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

এর মধ্যে ক্রয় কমিটি ৫ টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। অনুমোদিত ৫ টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৬৮২ কোটি ২৭ লাখ ১০ হাজার ৬৮০ টাকা।

এর আগে, গত ৪ এপ্রিল ৪০ হাজার টন ডিএপি সার সৌদি থেকে কেনার অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা