সংগৃহীত
পরিবেশ

সোমবার থেকে ভারি বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের আভাস পাওয়া গেছে। দেশের বেশিরভাগ এলাকায় আগামী সোমবার থেকে ভারি বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এই বর্ষণ চলবে আগামী শনিবার পর্যন্ত। ফলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে।

গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরমভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানীসহ বেশকিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। কিন্তু তাতেও গরম কমেনি। রবিবার এই প্রতিবেদন লেখার সময় ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিলো।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৬ জুন থেকে বৃষ্টি বাড়বে। তখন তাপপ্রবাহ কমে আসবে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, ‘কালকে থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিপাত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে। এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে।’

ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, ‘এই বৃষ্টিপাতের সঙ্গে থাকবে দমকা বাতাস ঝড়ো হাওয়া, কখনও কখনও থাকবে বজ্রপাত। ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এসব পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা আছে।’

এপ্রিল-মের পরিবর্তে এবার জুন উষ্ণতম মাসে পরিণত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

গাজীপুরে পূবাইলে দম্পতিকে মারধরের অভিযোগ

গাজীপুরের পূবাইলে আবাসিক এলাকায় উচ্চ শব্দে কনটেইনারের বডি...

শুটিংয়ে না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবনের শুরুতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই অনেক সম...

খালি পেটে গ্যাস্ট্রিকের যন্ত্রণা? এই খাবারগুলো খেলে মিলবে স্বস্তি

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেই কি পেটে অস্বস্তি শুরু হয়? কখনো গ...

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন...

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা