ছবি: সংগৃহীত
সারাদেশ

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্মাণ ও বালু ভরাট করেছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্য নিয়ে নেওয়া এই প্রকল্পের কাজ ২০২২ সালে শেষ হলেও দীর্ঘদিন ধরে জমিটি পড়ে রয়েছে। এরই সুযোগে ওই এলাকায় গড়ে উঠছে অবৈধ বসতি ও স্থাপনা।

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, শুরুতে এখানে অর্থনৈতিক অঞ্চল এবং পরে ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। সর্বশেষ প্রায় ১ হাজার ১০০ একর জমিতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার কথাও আলোচনায় আসে। তবে এখন পর্যন্ত কোনো পরিকল্পনাই বাস্তবায়নের পর্যায়ে যায়নি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের বড় বাবু আকবর হোসেন জানান, বর্তমানে ওই এলাকায় কী করার পরিকল্পনা রয়েছে, তা তার জানা নেই। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড প্রকল্প বাস্তবায়নের জন্য জমি, গাছপালা ও ঘরবাড়ির ক্ষতিপূরণ বাবদ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার চাহিদা পাঠানো হয়েছিল। তবে এর অগ্রগতি সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ১ জানুয়ারি ৫০৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। কয়েক দফায় ব্যয় বাড়িয়ে শেষ পর্যন্ত ৬৩৮ কোটি টাকা করা হয়। ২০২২ সালে প্রকল্পের কাজ শেষ করে পানি উন্নয়ন বোর্ড। পুরো প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়নে (জিওবি) বাস্তবায়ন করা হয়।

প্রকল্প এলাকা দখল প্রসঙ্গে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা ভূমির উন্নয়ন ও বাঁধ নির্মাণের কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছিল। পরে প্রকল্পের জমি জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। কিছুদিন আগে এলাকায় গিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেখা গেছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে ওই এলাকায় অবৈধ বসতি দ্রুত বাড়ছে। এসব স্থাপনায় বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নেসকো থেকে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় নতুন করে বসতি গড়ে ওঠার প্রবণতা আরও বেড়েছে। এতে প্রস্তাবিত ইপিজেডের জমি দখলের আশঙ্কা তৈরি হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লা লিগায় বার্সার ৫-০ গোলের জয়

লা লিগায় দারুণ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা