সিরাজগঞ্জ নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের অনিয়ম নিয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। অবশেষে গত ১৫ জুলাই তাকে বদলি করা হয়। এর আগে, ২০২১ সালের অক্টোবর মাসে এসে সিরাজগঞ্জ নেসকোর নির্বাহী প্রকৌশলী হিসাবে যোগদান করেছিলেন।
সূত্র জানায়, ২৭.২৯.০০০০.০০০.০১১.১৯.০০০১.২৬.৫৭৩ নং স্মারকে রাজশাহী নেসকোর ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত আদেশে অশীথ পোদ্দারকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বানিজ্যক পরিচালনে বদলি করা হয়েছে এবং আব্দুন নূরকে নির্বাহী প্রকৌশলী নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ - সিরাজগঞ্জের দায়িত্ব দেয়া হয়েছে।
এবিষয়ে সিরাজগঞ্জ নেসকোর সদ্য যোগ দেওয়া নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর জানান, আমি এর আগে ঈশ্বরদীতে ছিলাম। নতুন যোগদান করেছি। একই পদে অশীথ পোদ্দারকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
এর আগে, সরকারি জায়গায় বিদ্যুৎ সংযোগ দিয়ে সরকারি জমি দখল, সরকারি ভবনে সোলার সিস্টেম থাকার পরও ব্যবস্থা না নেয়া, বায়ু বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন না করে, উল্টো ব্যবহার হচ্ছে বিদ্যুৎ, ৪শ কোটি টাকার রাস্তার মাঝে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন। এরকম প্রায় ডজন খানেক অনিয়মের তথ্য জানতে চাইলে মৌখিক বক্তব্য দিলেও ভিজুয়াল বক্তব্য দিতে অস্বীকৃতি জানান সদ্য বদলি বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার।
তার অনিয়ম নিয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তথ্য চাইতে গিয়ে একসময় সাংবাদিকদের ছবি সিসি ক্যামেরা থেকে নিয়ে, সংবাদ প্রকাশে হুমকি ধামকি দিয়েছেন এই কর্মকর্তা।
আমার বাঙলা/ রাব্বি