সংগৃহিত
জাতীয়

সিম সরবরাহের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি

বাণিজ্য ডেস্ক: সকল প্রকার সিম সরবরাহের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানিয়েছে সংগঠনটি।

দাবির সপক্ষে এমটব জানায়, বর্তমানে ই-সিমসহ সকল সিমের ওপর ২০০ টাকা ভ্যাট আরোপ করা হয়েছে। সিম সরবরাহের ওপর ভ্যাট অপসারণ করা হলে অপারেটরদের জন্য আকর্ষণীয় ও আর্থিকভাবে ফলপ্রদ হবে। যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে এবং মোবাইল টেলিযোগাযোগ শিল্প খাতের উন্নয়ন নিশ্চিত করবে।

এ ছাড়া ন্যূনতম কর সমন্বয় ও অসমন্বয়কৃত অঙ্ক জের হিসাবে টানার দাবি জানিয়েছে এমটব। সংগঠনটি বলছে, বর্তমানে কোম্পানিগুলো ব্যবসায় লোকসান করলেও ন্যূনতম কর পরিশোধ করতে বাধ্য হচ্ছে। যদিও কর বিধি অনুযায়ী ব্যবসার আয় পূর্ববর্তী বর্ষগুলোতে সংঘটিত লোকসানের সঙ্গে নিষ্পন্নকরণ অনুমোদিত। তবুও কোম্পানিকে ন্যূনতম কর পরিশোধ করতে হচ্ছে।

টেলিকম মেশিনারি, ইক্যুইপমেন্ট ও সফটওয়্যারের জন্য পৃথক এইচএস কোড নির্ধারণের দাবি জানিয়েছে এমটব। পাশাপাশি সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর ওপর মূসক অপসারণ, ইনপুট ভ্যাট রিবেট থেকে ঋণাত্মক তালিকা বাদ দেওয়া, টেলিকম পরিষেবাগুলোতে সম্পূরক শুল্ক (এসডি) এবং সারচার্জ (এসসি) বাতিল করা, ডিরেক্ট অপারেটর বিলিং পরিষেবাগুলোতে সারচার্জ অপসারণ, রাউটারের মূল্য প্রথম শিডিউলের অধীনে নির্ণয়কৃত এইচএস কোড অনুসারে নির্ধারণ করা, মোবাইল টেলিফোন বিল থেকে উৎসে কর অব্যাহতি, অবচয় ভাতা সমন্বয়সহ মোট ২১টি বাজেট প্রস্তাব দিয়েছে এমটব।

এমটবের মহাসচিব লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব.) বলেন, মোবাইল শিল্পের অবকাঠামোর ওপর দেশের সার্বিক ডিজিটালাইজেশন প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এর মাধ্যমেই ব্যাংকিং, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস, রাইড শেয়ারিং, ই-কমার্স শিক্ষা কিংবা ই-কুরিয়ারসহ সব খাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচালিত হচ্ছে। এ খাতের সার্বিক প্রবৃদ্ধি অন্য সব খাতের সার্বিক প্রবৃদ্ধির নির্ণায়ক।

তিনি বলেন, দুঃখজনকভাবে এ খাতের ওপর প্রযুক্ত বিবিধ কর দেশের অন্যান্য খাতের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই মাত্রা যথেষ্ট বেশি। আশা করি বিষয়গুলোকে এনবিআর গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

এদিকে বাংলাদেশ বেভারেজ ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশন তাদের প্রস্তাবে কাঁচামাল আমদানি পর্যায়ে উৎসে কর হার ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ, ন্যূনতম কর ১ শতাংশ করা, আমদানির ক্ষেত্রে আগাম কর আদায় বাদ দেওয়া, মিনারেল ওয়াটার ও ড্রিংকিং ওয়াটারের জন্য আলাদা এইচএস কোড প্রণয়ন ও সম্পূরক শুল্ক কমানোর দাবি জানিয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা