ছবি: সংগৃহীত
সারাদেশ

সাভারে ফের প্রেসারকুকার বোমা উদ্ধার

সাভার প্রতিনিধি

সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে কসটেপে মোড়ানো প্রেসারকুকার উদ্ধার করেছে পুলিশ। এটি প্রেসারকুকার বোমা কি না, তা নিশ্চিত হতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে কাপড়চোপড়, কোরআন শরিফ ও একটি প্রেসারকুকার ছিল।

পরে স্থানীয়রা ড্রাম থেকে প্রেসারকুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন। স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি সেখানে রেখে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রেসারকুকারটি ঘিরে রাখে। পরে সেটি বোমা কি না, তা নিশ্চিত করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

ওসি সাইফুল আলম বলেন, ড্রামের ভেতর থেকে কাপড়চোপড়, কোরআন শরিফসহ প্রেসারকুকারটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি প্রেসারকুকার বোমা বলে সন্দেহ করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে হেমায়েতপুরে বোমা উদ্ধারের ঘটনা

এর আগে মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমাসহ আরিফ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুরে আব্দুল জলিলের মালিকানাধীন একটি চারতলা ভবনের নিচতলায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

অভিযানে সেখান থেকে নয়টি পাইপসদৃশ বোমা, জঙ্গি সংগঠন জেএমবির বেশ কিছু লিফলেট এবং বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাড়ির মালিকের মেয়ে ইলমা জানান, ভাড়াটিয়াদের সম্পর্কে তাদের আগে কোনো সন্দেহ ছিল না। গত ২ আগস্ট আব্বাস আলী নামে একজনসহ আরও একজন বাসা ভাড়া নিতে আসেন। জাতীয় পরিচয়পত্রের তথ্য নিয়ে তাদের বাসা ভাড়া দেওয়া হয়।

তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে জানান, পরিবার নিয়ে সেখানে থাকবেন এবং সন্তানদের পাশের একটি স্কুলে ভর্তি করাবেন। তারা ড্রাইভিংয়ের কাজ করেন বলেও জানিয়েছিলেন। বাসার ভেতরে এ ধরনের জিনিস রাখা হবে, তা তারা জানতেন না বলে দাবি করেন ইলমা।

ওসি সাইফুল আলম জানান, হেমায়েতপুরের ওই ঘটনায় মোট ১৪টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিস্ফোরক ও বোমা তৈরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) তৈ...

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে...

আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে সম্পূর্ণ...

সাভারে ফের প্রেসারকুকার বোমা উদ্ধার

সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা