সংগৃহীত
রাজনীতি

সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থী স্বপনের মনোনয়ন জমা

আশরাফুজ্জামান রুবেল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা মার্কার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের নিকট দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, নৌকার মার্কার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সময় থাকতে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আহবান জানান তিনি। এছাড়া সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার অনুরোধ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সদস্য নাজমুন আসিফ মুন্নি, কলারোয়ার পৌর মেয়র মো: বুলবুল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমানসহ তালা ও কলারোয়া উপজেলার স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা