ছবি: সংগৃহীত
খেলা

শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকে দিলো বাংলাদেশের মেয়েরা

আমার বাঙলা ডেস্ক

আগে ব্যাট করতে নেমে বড় স্কোরের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। তবে ৪৫ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে লঙ্কান মেয়েদের ২০৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

অধিনায়ক হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির ওপেনিং জুটিতে ৬৮ রানে যোগ করেন। হাসিনি পেরেরাকে আউট করে জুটি ভাঙেন রিতু মনি। তার পরের ওভারে দ্বিতীয় উইকেট তুলে নেন হার্ষিতা সামারাবিক্রমাকে ফিরিয়ে।

রানের ব্যবধানে দুটি উইকেট হারানোর পর ইমেশা ও হানসিমা করুণারত্নের ৫২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে লঙ্কানরা। ইমেশা ৫২ রান করে সুলতানা খাতুনের শিকার হন। হানসিমাও ফিফটি করে ৫৪ রানে থামেন সোবহানার বলে।

এরপর কাভিশা দিলহারি ৩০ ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি। ৩ উইকেটে ১৬০ রান করা দলটি নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে।

সর্বোচ্চ তিন উইকেট পান রিতু। দুটি নেন নাহিদা। রাবেয়া খাতুন ৯ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নিলেও তিনটি মেডেন দেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা