সারাদেশ

শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে সুনামগঞ্জ ইয়ূথ পিস এ্যাম্বাসেডর গ্রুপের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) বিকালে সুনামগঞ্জ শহীদ মিনারের সামনে মানববন্ধ করে সংগঠনটি। মানববন্ধন থেকে মাগুরার আছিয়া ধর্ষণকারী ও সারাদেশে নারী নিপীড়ন ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানানো হয়।

মানববন্ধন থেকে বলা হয় দেশে ধর্ষণ ও নারী শ্লীলতাহানীর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সভ্য সমাজের জন্য লজ্জার। নারী সমাজ একটি জাতির প্রাণ ও সৌন্দর্যের প্রতীক। অথচ তাদের নিরাপত্তা আজ বিঘ্নিত। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারনে এ ধরনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের আইনের ফাঁকফোকর গলে মুক্তি পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

তারা বলেন, নারীদের জন্য কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহনসহ সব ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করা, নারীদের জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা এবং কর্মসংস্থানে যোগ্যতা অনুযায়ী নিরাপত্তা ও সমান সুযোগ প্রদান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে নারীর স্বাধীনতা, মর্যাদা ও সম্পত্তিসহ মৌলিক অধিকার বাস্তবায়ন করা, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাইবার নিরাপত্তা জোরদার করা, নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কাউন্সেলিং সুবিধা প্রদান।

হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্য রিনা বেগম, সিরাজুল ইসলাম পলাশ, মশিউর রহমান রাসেল, নুরুল হাসান আতাহের, কর্ণবাবু দাস, জিয়াউর রহমান, মোঃ ওবায়দুল হক মুন্সী, শিক্ষক সাজাউর রহমান, মাজহারুল ইসলাম, মোস্তাক আহমেদ, ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য সাকিব, ইয়াহিয়া আহমদ, ইব্রাহিম, রাব্বি আহমেদ, মাহফুজ আহমেদ, তুর্য দাস, উম্মে সুমাইয়া তাবাস্সুম, মুন্নি আক্তার, ফৌজিয়া রহমান উষা, আলী ইমরান, অনন্যা তালুকদার, রুমি দাস, ঝরনা আক্তার প্রমূখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া চার লাখ টাকা...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা