সংগৃহীত ছবি
জাতীয়

লেবানন থেকে ফিরেছেন ৬৫ বাংলাদে‌শি

নিজস্ব প্রতিবেদক : লেবানন থে‌কে দ্বিতীয় দফায় দেশে ফিরেছেন আরও ৬৫ বাংলাদেশি। এ নি‌য়ে লেবানন থে‌কে দে‌শে ফিরলেন ১১৯ বাংলা‌দে‌শি।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লেবানন থে‌কে ৬৫ বাংলা‌দে‌শির দে‌শে ফেরার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

আগামীকাল বৃহস্প‌তিবার দিবাগত রা‌তে তৃতীয় দফায় দে‌শে ফিরবেন আরও ৩১ বাংলাদেশি।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লেবাননের স্থানীয় সময় বৃহস্প‌তিবার সকা‌লে তৃতীয় দফায় দে‌শে ফেরার জন্য রফিক হারারি আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে জেদ্দায় যাবেন ৩১ বাংলা‌দে‌শি। সেখান থে‌কে তারা বৃহস্প‌তিবার দিবাগত রাত ১টার দি‌কে ঢাকায় পৌঁছা‌নোর কথা রয়েছে।

প্রসঙ্গত, চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তির কার‌ণে সোমবার সন্ধ্যায় প্রথম দফায় দে‌শে ফিরেছেন ৫৪ বাংলাদেশি।

লেবানন থে‌কে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত্যাবর্তন করা হবে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা