প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীর জেলা প্রশাসক পদে সুলতানা আক্তারের যোগদান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর জেলা প্রশাসক পদে সুলতানা আক্তার যোগদান করেছেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার স্থলাভিষিক্ত হলেন। সোমবার সুলতানা আক্তার রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগ দেন। ইতিপূর্বে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্োনি-২ শাখা) পদে কর্মরত ছিলেন। গত ৯জানুয়ারি তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। একই আদেশে রাজবাড়ীর বর্তমান ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রোববার সন্ধ্যায় রাজবাড়ী থেকে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন বলে জানা গেছে।

সুলতানা আক্তার ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিবের দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা