সংগৃহীত
পরিবেশ

‘রহস্যময় সড়ক’, দিনে দুইবার সাগরে ডুবে 

আমার বাঙলা ডেস্ক

আপনি পথিক, একটি সড়ক ধরে গন্তব্যে গেছেন। ফিরতি বেলায় দেখলেন সড়ক নেই। চারপাশে সমুদ্রের নীল জলরাশি। ভাবতে পারেন দৃষ্টিভ্রম হয়েছে। আরো ভাবতে পারেন বেভুল মন অন্য পথে চালিত করেছে আপনাকে। কিন্তু না, হঠাৎ সাগরের বুকে আবারো ভেসে উঠল সেই রাস্তা।

একি ভূতুড়ে কাণ্ড, চোখকে হয়তো বিশ্বাস করাতে পারছেন না। অবিশ্বাস্য মনে হলেও ফ্রান্সে এমনই একটি রাস্তা আছে, যেটি দিনের বেশিরভাগ সময় পানির নিচে তলিয়ে যায়। আর মাত্র কয়েক ঘণ্টার জন্য ভেসে ওঠে মানুষের চলাচলের জন্য। এই রাস্তা পার হওয়ার জন্য শুধু সময়জ্ঞানই নয়, প্রয়োজন সাহসের। একটি ভুল আপনাকে আটকে ফেলতে পারে আটলান্টিক মহাসাগরের রুদ্রমূর্তির মাঝে; যা শুধু ফ্রান্স নয়, সারা বিশ্বে রহস্য আর বিস্ময়ের প্রতীক।

ফ্রান্সের পশ্চিম উপকূলে অবস্থিত এই অদ্ভুত রাস্তার নাম প্যাসেজ দ্যু গোয়া; যা প্রায় সাড়ে চার কিলোমিটার লম্বা। যেটি ফ্রান্সের পশ্চিম উপকূলে নোয়ারমুতিয়ে দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। তবে এই রাস্তার বিশেষত্ব হলো— প্রতিদিন দুইবার এটি প্রায় চার মিটার পানির নিচে তলিয়ে যায়। আর ভাটার সময় প্রায় দুই ঘণ্টার জন্য এটি আবার চলাচলের উপযোগী হয়। আর তখন অনায়েসে ছোট বড় সব ধরনের যান চলাচল করে।

এই অদ্ভুত প্রাকৃতিক চক্রের কারণেই প্যাসেজ দ্যু গোয়া সারা বিশ্বে পরিচিত। তবে এটি কেবল রহস্যময় নয়, বিপজ্জনকও। অনেক সময় পর্যটক বা স্থানীয়রা সময় ভুলে গেলে হঠাৎ জোয়ারের কবলে পড়ে যান। রাস্তার দুই প্রান্তে সাইনবোর্ডে জোয়ার-ভাটার সময়সূচি লেখা থাকে, তবু অসাবধানতাবশত গাড়ি বা পথচারী আটকে পড়ার ঘটনা প্রায়ই ঘটে।

তবে এমন পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ রাস্তার পাশে বিশেষ উদ্ধার প্ল্যাটফর্ম স্থাপন করেছে। বিপদে পড়লে মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিতে পারেন। কিন্তু পরিস্থিতি কখনো কখনো এত দ্রুত অবনতির দিকে যায় যে, উদ্ধার কাজও চ্যালেঞ্জিং হয়ে ওঠে।

প্যাসেজ দ্যু গোয়া কেবল স্থানীয়দের জন্য নয়, পর্যটকদের কাছেও রোমাঞ্চকর। অনেকে এটি পার হওয়ার জন্য বিশেষভাবে সময় নির্ধারণ করেন। তবে স্থানীয়দের সতর্কতা খুবই স্পষ্ট— জোয়ারের সময়সূচি মেনে না চললে এই রোমাঞ্চ এক মুহূর্তেই বিপদে পরিণত হতে পারে। আটলান্টিক মহাসাগরের বোর্নিউফ উপসাগরের উপর দিয়ে বিস্তৃত এই রাস্তা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা