ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেদভেদেভের বক্তব্যকে ‘উসকানিমূলক’ হিসেবে অভিহিত করে ট্রাম্প সতর্ক করে বলেছেন, এর ফলে অনিচ্ছাকৃত কোনো বিপর্যয় সৃষ্টি হতে পারে। এর জবাবে তিনি রাশিয়ার কাছাকাছি ‘প্রয়োজনীয় অঞ্চলে’ দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শনিবারের প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। এর আগে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, মেদভেদেভের ‘উসকানিমূলক মন্তব্যের’ প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্প্রতি ট্রাম্প ও মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে নিয়ে একাধিক আক্রমণাত্মক মন্তব্যে জড়িয়ে পড়েছেন। বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অধীন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ আগের দিন সতর্ক করে বলেছিলেন, ‘কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে, সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত।’ মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এ সতর্কবার্তা দেন ট্রাম্পকে।
মেদভেদেভের এ মন্তব্যের জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছি। বোকামি ও উত্তেজনাপূর্ণ এসব শব্দের গুরুত্ব অনেক। অনেক সময় তা অনিচ্ছাকৃত বিপর্যয়ের পথও খুলে দিতে পারে। এবার তেমন কিছু ঘটবে না-এমনটাই আশা করছি।’

তবে কোন অঞ্চলে সাবমেরিন দুটি মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। এদিকে এখন পর্যন্ত রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

তবে ট্রাম্প তাঁর পোস্টে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন বোঝাতে চেয়েছেন, নাকি কেবল পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের কথা বলেছেন- তা স্পষ্ট করেননি। এ বিষয়ে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার পক্ষ থেকে একটি হুমকি এসেছে যা আমরা যথাযথ মনে করিনি। এই হুমকির প্রেক্ষিতে দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে আমাকে সতর্ক থাকতে হয়েছে।

প্রসঙ্গত, ‘ডেড হ্যান্ড’ এমন একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্রব্যবস্থা, যা আশির দশকে সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলে। এর মূল উদ্দেশ্য ছিল, যদি যুক্তরাষ্ট্র বা কোনো প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েত নেতৃত্ব ও কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল ধ্বংস করে দেয়, তবু যেন রাশিয়ার পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত প্রতিশোধ নেওয়া যায়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা