ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা শামিম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শামিম হোসেন উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে ও ইটাকুমারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের হরিচরন আমতলা এলাকায় সরকারি একটি আমগাছ নিলামে কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ী সেকেন্দার আলী। কিন্তু গাছটি কাটতে গেলে শামিমসহ কয়েকজন বাধা দেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে সেকেন্দার আলী থানায় মামলা করলে পুলিশ শামিমকে গ্রেপ্তার করে।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ বলেন, চাঁদা দাবির অভিযোগে শামিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, শামিমকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া চার লাখ টাকা...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা