সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেতু ধস, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ দ্য ডালি মঙ্গলবার প্যাটাপস্কো নদীর ওপর নির্মিত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট কি সেতুতে আঘাত হানে

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটের দিকের এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট।

ফায়ার ডিপার্টমেন্টের যোগাযোগবিষয়ক পরিচালক কেভিন কার্টরাইট বলেছেন, বাল্টিমোরে ব্যাপক হতাহতের পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ধারকারী কয়েকটি দলের সদস্যরা নদীতে পড়ে যাওয়া কমপক্ষে ২০ জনকে উদ্ধারে কাজ শুরু করেছে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট কি ব্রিজ ভেঙে পড়ার সময় সেতুতে বেশ কিছু গাড়ি ও ট্রাক ছিল।

তিনি বলেন, ‌‌‘‘দুর্ভাগ্যজনকভাবে আমরা প্যাটাপস্কো নদীতে ২০ জন মানুষ ও একাধিক যানবাহন পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।’’

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটের দিকের এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট সিবিসিএস নিউজকে বলেছে, ভেঙে পড়ার সময় সেতুটিতে ট্রাকের বিশাল সারি ছিল। সেতুতে আঘাতকারী জাহাজের আশপাশের পানিতে প্রচুর পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়েছে। তাদের ডুবুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ‘‘পানিতে’’ পড়ে যাওয়া লোকজনকে শনাক্তের কাজ শুরু করেছে।

কার্টরাইট বলেছেন, সেতু ধসের এই ঘটনায় নিখোঁজ লোকজনের সন্ধানে তারা যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের সাথে কাজ করছেন। ডুবুরিদের একটি দল তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য নদীতে নেমেছে। তবে সেখানকার তাপমাত্রা বর্তমানে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পোহাতে হচ্ছে।

এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটের দিকে বাল্টিমোরের প্যাটাপস্কো নদীর ওপর নির্মিত তিন কিলোমিটার দীর্ঘ ওই সেতুতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ আঘাত হানে। এতে নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ম্যারিন ট্রাফিক বলেছে, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘‘দ্য ডালি’’ মঙ্গলবার প্যাটাপস্কো নদীর ওই সেতুতে আঘাত হানে।

দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিন কিলোমিটার দীর্ঘ সেতুটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, জাহাজের ধাক্কায় সেতুটির বিশাল একটি অংশ হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা