সংগৃহিত
আন্তর্জাতিক
রুশ প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাষ্ট্রে ভোট কেন্দ্র খুলবে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া আগামী মার্চে তাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের তিনটি কূটনৈতিক মিশনে ভোট কেন্দ্র খুলবে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর এই দু’টি দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর দেশটিতে এই নির্বাচন হতে যাচ্ছে। বুধবার ওয়াশিংটনে তাদের দূত এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

‘বন্ধুত্বহীন’ ইউরোপীয় দেশগুলোতে ভোট কেন্দ্র খোলা হবে কি-না সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি মস্কো এমন কথা জানানোর পর আমেরিকায় ভোট কেন্দ্র খোলার ঘোষণা দেওয়া হলো।

আগামী ১৭ মার্চ রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে দেশটির দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ভ্লাদিমির পুতিনের শাসন কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনে প্রকৃতপক্ষে পুতিনকে কোনো প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হচ্ছে না। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর দুই বছরেরও বেশি সময় পর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোণোভ দূতাবাসের প্রকাশিত এক সাক্ষাতকারে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা তিনটি ভোট কেন্দ্র খোলার পরিকল্পনা করছি। নিউইয়র্কে আমাদের দূতাবাসের পাশাপাশি নিউইয়র্ক এবং হিউস্টনে আমাদের কনস্যুলেটগুলোতে এসব ভোট কেন্দ্র খোলা হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা