ছবি: সংগৃহীত
সারাদেশ

মৌলভীবাজারের চার আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয়

মৌলভীবাজার প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পর্যায়ে প্রাপ্ত বেসরকারি ফলাফলে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার চার আসনে ভোট সম্পন্ন হয়।

বেসরকারি ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ি) থেকে নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে আলহাজ মুজিবুর রহমান চৌধুরী নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মৌলভীবাজারের চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১০৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠে দায়িত্ব পালন করেন ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

ভোটকেন্দ্রগুলোতে বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। অনেকে সকালেই কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নেন।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়। দায়িত্বে ছিলেন ১ হাজার ১০৯ জন পুলিশ সদস্য, ৭ হাজার ২০২ জন আনসার ভিডিপি সদস্য এবং ৫৬৪ জন গ্রাম পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের সক্রিয় উপস্থিতি নির্বাচনী পরিবেশকে সুশৃঙ্খল রাখতে সহায়ক ভূমিকা পালন করেছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, “জেলা প্রশাসন সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা