খেলা

মেসি ম্যাজিক দেখালেন, উল্টো দিকে চোখ ধাঁধালেন ‘বাংলাদেশি’ তরুণ

ক্রীড়া ডেস্ক

গত ১৭ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে বাঁ পায়ের উরুতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এর সঙ্গে পেশিতেও অস্বস্তি থাকায় আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার জার্সিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারেননি মেসি।

প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার রবিবার (৩০ মার্চ) মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা। দেখার বিষয় ছিল, প্রত্যাবর্তনটা কেমন রাঙান ৩৭ বছর বয়সী এ কিংবদন্তি। অবশ্য মাঠে ফিরে জাদুকরি মুহূর্ত তৈরি করতে বেশি সময় নেননি মেসি।

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৫৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই দারুণ এক গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির গোলের আগেই ম্যাচের ২৩তম মিনিটে রবার্ট টেলরের গোলে মায়ামি ১-০ তে এগিয়ে ছিল। ৫৭ মিনিটে মেসি ব্যবধানটা দ্বিগুণ করেন। আর ম্যাচের নির্ধারিত সময়ের ১০ মিনিটের দানিয়েল গাজদাগের গোলে ব্যবধান কমায় (২-১) ফিলাডেলফিয়া। ম্যাচে আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লোরিডার ক্লাবটি।

মেসির প্রত্যাবর্তনের এ ম্যাচে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের দিকেও। ২১ বছর বয়সী এ আক্রমণাত্মক মিডফিল্ডার যে বাংলাদেশি বংশোদ্ভুত। পুরো ম্যাচে ফিলাডেলফিয়ার আক্রমণে জ্বালানি জুগিয়েছেন সুলিভান। এছাড়া দলটি যে একটা মাত্র গোল পেয়েছে, সেটাও এসেছে সুলিভানের দারুণ এক অ্যাসিস্টে।

ম্যাচের ৮০ মিনিটে ডানপ্রান্তের সাইডলাইনের কিছুটা দূর থেকে বক্সের ভেতর মাপা ক্রস করেন সুলিভান, সেটা গিয়ে একেবারে গাজদাগের পায়ের কাছে পড়ে। হাঙ্গেরির এ লেফট উইঙ্গার অবশ্য সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি।

এর ঠিক ৩ মিনিট পর মায়ামি ডিফেন্ডার মাক্সিমিলিয়ানো ফালকনের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সের ভেতর ছোট করে আবারও গাজদাগকে পাস দিয়েছিলেন সুলিভান। কিন্তু গাজদাগ এ দফায় ফিলাডেলফিয়াকে ম্যাচে ফেরাতে পারেননি। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা সুলিভানকে তাই এক অ্যাসিস্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে জন্ম নেওয়া সুলিভানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোথায়? সুলিভানের বাবা ব্রেন্ডন ও মা হেইক দুজনেই আমেরিকান হলেও তাঁর দাদী ড: সুলতানা আলম বাংলাদেশী নাগরিক। উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে গিয়ে তাঁর কুইনের দাদা ক্লাউস ক্রিপেনডর্ফের সঙ্গে পরিচয় হয় সুলতানার।

বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের নজরকাড়া অ্যাসিস্টের দিনে শেষ পর্যন্ত মেসিই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়েন। এ জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে টেবিলের শীর্ষে আছে মায়ামি। এক ম্যাচ বেশি খেলা ফিলাডেলফিয়া ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা