ছবি: সংগৃহীত
খেলা

মেসি নিয়ে স্পেনের ভাবনা

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি প্রতিপক্ষ দলে থাকলে চিন্তায় পড়াই স্বাভাবিক। চলতি বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্ট করে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। শেষ দুই ম্যাচে তাকে গোল করতে না দিলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি। তাই বিশ্বকাপ ফাইনালে মেসিকে ঘিরেই বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে স্পেন।

ফাইনালের আগে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার যুব দলের কোচ থাকার সময়ের একটি স্মৃতি টেনে তিনি বলেন, ‘স্প্যানিশ কাপে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। মেসি নামের এক তরুণকে নিয়ে তখন অনেক ভালো কথা শুনেছিলাম। শুরু থেকেই তাকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রেখেছিলাম। ৭০ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। কিন্তু তাকে মার্ক করা খেলোয়াড় লাল কার্ড দেখার পর মাত্র ১৫ মিনিটে মেসি চারটি গোল করে বসে। এ থেকেই বোঝা যায়, তাকে পুরোপুরি থামানো কতটা কঠিন। আমরা কি তাকে ম্যান-টু-ম্যান মার্ক করব? না। তবে তার ওপর যে কড়া নজর থাকবে, সেটা নিশ্চিত।’

এই ম্যাচের আগে মেসির সঙ্গে স্পেনের কিশোর তারকা লামিনে ইয়ামালকে তুলনা করা হচ্ছে। কিন্তু দে লা ফুয়েন্তে অন্য এক কিংবদন্তির ভারে তাকে জর্জরিত করতে চান না।

স্পেন কোচ বললেন, ‘মেসি অদ্বিতীয়। সে এক বিশাল প্রতিভা। সর্বোপরি, সে তরুণ খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত। কিন্তু লামিনেকে লামিনে থাকতে হবে। আমি মনে করি আমরা তাকে সমর্থন দিয়ে সাহায্য করতে পারি, আমরা তাকে যেমন লামিনে হিসেবে চিনেছি, তাকে সেভাবেই থাকতে দিয়ে সাহায্য করতে পারি।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা