ছবি: সংগৃহীত
খেলা

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড শিবির। সাবেক ইংলিশ উইঙ্গার জো কোলের বিশ্বাস, লিওনেল মেসিকে কার্যকরভাবে আটকে রাখতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে ইংল্যান্ড। তাঁর ভাষায়, মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ রাখার কৌশলই হতে পারে আর্জেন্টিনাকে হারানোর সবচেয়ে বড় চাবিকাঠি।

নেটফ্লিক্স স্পোর্টসের একটি বিশেষ অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকা রিচার্ডসের সঙ্গে আলোচনায় জো কোল বলেন, ‘আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, ১০০ ভাগ নিশ্চিত!’

অনুষ্ঠানে সাবেক ডিফেন্ডার রিচার্ডস অবশ্য আর্জেন্টিনাকে নিয়ে কিছুটা সতর্কবার্তা দিয়েছেন। তিনি মনে করেন, আর্জেন্টিনার খেলোয়াড়েরা ভীষণ ধূর্ত এবং তাঁদের জেতার মানসিকতা প্রবল। তাই ম্যাচ জিততে ইংল্যান্ডকে ধারণার চেয়েও বেশি ঘাম ঝরাতে হবে। তবে টমাস টুখেলের বর্তমান দলের ওপর ভরসা রেখে রিচার্ডস যোগ করেন, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরা ওদের হারাতে যাচ্ছি, আমার মন তা–ই বলছে।’

সেমিফাইনালের এই লোভনীয় ম্যাচ নিয়ে আলোচনায় যোগ দেন আরেক সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিলও। তবে মেসিকে নয়, তিনি লক্ষ্য বানিয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগকে। ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ জুটিকে নিয়ে তিনি বলেন, ‘মাঝে মাঝে মনে হয়, রোমেরো আর লিসান্দ্রো মিলে প্রতি ম্যাচে একটা করে গোল উপহার দেবে। আবার পরক্ষণেই দেখা যায় ওরা গোল করছে, প্রতিটা হেডার জিতছে এবং মাঠের সব জায়গায় হাজির হচ্ছে। আর্জেন্টিনার জার্সি গায়ে দিলে ওদের কী যে হয়!’

এই জুটিকে নিয়ে নেভিল আরও বলেন, ‘আমি তাদের বিশ্বের সেরা ও সবচেয়ে বাজে সেন্টারব্যাক জুটি বলি। কারণ, একমুহূর্তে তারা অবিশ্বাস্য রকমের দুর্দান্ত, আর পরের মুহূর্তেই একদম সাধারণ থেকে হাস্যকর!’

আগামী বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরুর আগেই সাবেক ইংলিশ তারকাদের এমন মন্তব্য বুধবারের সেমিফাইনালের উত্তাপ আরও বাড়িয়ে দিল, তাতে কোনো সন্দেহ নেই।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা