ছবি: সংগৃহীত
খেলা

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।’

রোনালদোর সংক্ষিপ্ত এই মন্তব্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি পছন্দ পাওয়া মন্তব্যের রেকর্ড গড়েছে। মাত্র তিন দিনের মধ্যে মন্তব্যটিতে ৫০ লাখের বেশি লাইক পড়ে। পরে সেই সংখ্যা প্রায় ৬৫ লাখে পৌঁছে যায়।

এর মাধ্যমে নিজেরই পুরোনো রেকর্ড ভেঙেছেন পর্তুগিজ তারকা। এর আগে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে একটি মন্তব্য করেছিলেন রোনালদো। ২০২৫ সালের শেষ দিকে সেই মন্তব্যের লাইক ৬০ লাখ ছাড়িয়েছিল। এবার মেসিকে সান্ত্বনা জানাতে গিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি।

মেসির ফুটবল ক্যারিয়ারে তার বাবা হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে ফুটবলে বেড়ে ওঠা এবং পরবর্তী সময়ে পেশাদার ক্যারিয়ারের নানা পর্যায়ে তিনি ছিলেন ছেলের অন্যতম প্রধান সহায়। বাবাকে হারানোর পর মেসির আবেগঘন বার্তায় ফুটে ওঠে গভীর শোক ও ভালোবাসা।

দুই কিংবদন্তির দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা থাকলেও ব্যক্তিগত শোকের সময়ে মেসির পাশে দাঁড়িয়ে রোনালদো দেখালেন মানবিকতার এক ভিন্ন দৃষ্টান্ত। মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে তার কয়েকটি সহমর্মিতার শব্দও এখন ফুটবলপ্রেমীদের কাছে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

নীলফামারীতে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

নীলফামারীর ডোমারে প্রি-পেইড মিটার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর...

চাঁদা না দেওয়ায় মাছ ছিনতাই, বাবা-ছেলেসহ ৩ জনকে মারধর

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা