সারাদেশ

মনোহরদীতে মোবাইল কোর্ট, যুবকের জেল

জে,এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে এক মাসের বিনা শ্রম ও কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে লেবুতলা ইউনিয়নের ধরা বান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ মুরশিদ মিয়াকে ইয়াবা সেবন করে জনসমক্ষে উশৃংখল আচরণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮(সংশোধিত ২০২৩) অনুযায়ী এক মাসের বিনাশ্রম ও কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সাদ্দাম হোসেন সঙ্গীও ফোর্স সহ অংশগ্রহণ করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া বলেন, মাদক সেবন ও মাদক সংক্রান্ত যে কোন অপরাধের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

মাদক মুক্ত মনোহরদী গড়ে তুলতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে...

সেলাইয়ের সুতোয় হাজারো নতুন জীবন গেঁথেছেন নাসিমা

জয়পুরহাট প্রতিনিধি: মাত্র ১৫ বছর বয়সে, অষ্টম শ্রেণিতে পড়ার সময়ই বিয়ে। সংসারের...

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সক্রিয় হয়ে উঠেছে কথিত ‘বডি...

চলতি সপ্তাহে আসতে পারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পৃথক...

রামুর রশিদ নগরে ৮৮ কোটি টাকার নান্দনিক ফুটবল টেকনিক্যাল হচ্ছে

বাংলাদেশের জন্য ফিফার দেয়া উপহারের বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা