বিনোদন
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ২৯ ডিসেম্বর উদ্বোধনী মঞ্চায়ন

মঞ্চে আসছে মহাকালের ‘সুরেন্দ্র কুমারী’


বিনোদন প্রতিবেদক: দেশের অন্যতম থিয়েটার সংগঠন মহাকাল নাট্য সম্প্রদায়। বছর শেষে মঞ্চে আনছে নতুন নাটক ‘সুরেন্দ্র কুমারী’। নাট্যকার আনন জামানের রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আগামী ২৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
মহাকালের ৪৪তম প্রযোজনা ‘সুরেন্দ্র কুমারী’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়শিল্পীরা হলেন, আবু আজাদ, শুভ্র মানিক, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, শিবলী সরকার, কানিজ ফাতেমা লিসা, চৈতী সাথী, রাজীব দেবনাথ, কাজী তারিফ, স্বপ্নীল, রাকিব হাসান, উইলিয়াম নিক্সন ভিকী, আব্দুল কাইছুম, নীলমনি বাবু, কামরুজ্জামান সবুজ, শংকর কুমার ধর ও মীর জাহিদ হাসান । নাটকের আলো ও প্রপস-পলাশ হেনড্রি সেন, কোরিওগ্রাফি-ওয়ার্দা রিহাব, পোশাক- এনাম তারা সাকি, সংগীত- নির্ঝর চৌধুরী, পোস্টার- চারু পিন্টু, মঞ্চ- শামীম সাগর ও পলাশ হেনড্রি সেন এবং মুখবিন্যাস-শুভাশীষ দত্ত তন্ময়, পান্ডুলিপি গবেষণায়- শরীফ নাসরুল্লাহ, নাটকটির প্রযোজনা অধিকর্তা- মীর জাহিদ হাসান।
নাট্যকার আনন জামান বলেন, ‘সুরেন্দ্র কুমারী’ নাটকে ৩০০ বছর আগের অত্যাচারী জমিদারদের বয়ান থাকলেও এটাকে আমরা নিয়ে এসেছি সমকালীন ক্ষমতালিপ্সু শাসকদের প্রেক্ষাপটে। বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে যে যুদ্ধ এবং নির্বিচারে শিশু ও সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে তারই প্রতিফলন দেখা যাবে এই নাটকে। জমিদারকন্যা সুরেন্দ্র কুমারী যখন মায়ের গর্ভে থাকে, সেখান থেকে নাটকের সূত্রপাত। ‘রাজমাতার ধারণা ছিল, তার গর্ভের সন্তান হবে ছেলে; কিন্তু জন্মের পর দেখা যায় সে মেয়ে। রাজমাতা তাকে ছেলের মতো করে বড় করে তোলে। ঘটনাক্রমে এই মেয়ে আত্মহত্যা করতে যায়। তখনই জানা যায় তার বাবার হত্যাকারীর নাম। ষড়যন্ত্র করে রাজমাতাই সুরেন্দ্র কুমারীর বাবাকে হত্যা করে। এভাবে ঘটতে থাকে নানা ঘটনা।’
নির্দেশক শামীম সাগর বলেন, ‘সুরেন্দ্র কুমারী’ প্রযোজনাটির নির্দেশক হিসেবে আমাকে যুক্ত করেছেন নাট্যকার আনন জামান এবং মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রধান মীর জাহিদ হাসান। জ্যেষ্ঠ অভিনেতাদের সঙ্গে এ প্রযোজনায় অভিনেতা হিসেবে একঝাঁক প্রতিশ্রুতিশীল নাট্যকর্মী যুক্ত হয়েছেন, যাদের নিবিষ্ট পরিশ্রমী অংশগ্রহণে স্বল্প সময়ে প্রযোজনাটি নির্মাণ সম্ভব হয়েছে।’

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা