সংগৃহিত
আন্তর্জাতিক
মাদক পাচার

ভিয়েতনামে ৯ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের একটি আদালত সোমবার দেশটিতে সবচেয়ে বড় মাদক পাচারের একটি মামলার রায়ে নয়জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন।

ভিএন এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সাজাপ্রাপ্তদের ২০২২ সালে লাওস থেকে ভিয়েতনামে ১০৫ কেজি মেথামফেটামিন ও হেরোইন পাচারের মামলায় দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ভিয়েতনামে বিশ্বের সবচেয়ে কঠিন মাদক আইন রয়েছে। যেখানে যেকেউ ১০০ গ্রাম বা তার বেশি হেরোইন, মেথামফেটামিন, কোকেন বা অ্যামফিটামিন পাচারের জন্য দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হয়।

এরপরও দেশটিতে ব্যাপকভাবে মাদকপাচারের ঘটনা ঘটছে। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত বছর ২৬ হাজার ৪৬৯টি মামলায় ৪১ হাজার ৪০০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা ২০২২ সালে ৩৬ হাজার গ্রেপ্তার ও ২৪ হাজার মামলার ঘটনা চেয়ে বেশি।

গত বছরের নভেম্বরে, দেশটির হো চি মিন শহরের একটি আদালত ২০২০ সালে কম্বোডিয়া থেকে ২১৬ কেজি মাদক ভিয়েতনামে নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রান্স-ন্যাশনাল মামলায় দুই দক্ষিণ কোরিয়ান ও একজন চীনা নাগরিকসহ মোট ১৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা