বিনোদন

ভালোবাসার দামে শান্তি নয়

বিনোদন ডেস্ক

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। তার এসব লেখা প্রায়ই ভক্ত ও নেটিজেনদের নজর কাড়ে। এবার সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক শান্তি নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সম্পর্কের টানাপোড়েন এবং প্রয়োজন হলে সেখান থেকে সরে আসার গুরুত্ব তুলে ধরেন প্রভা।

পোস্টে তিনি লেখেন, “সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনো কখনো এটি নিজের কাছে সত্যি স্বীকার করা—একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।”

মানসিক শান্তি ও আত্মপরিচয়ের গুরুত্ব তুলে ধরে প্রভা বলেন, ভালোবাসার বিনিময়ে নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য বিসর্জন দেওয়া উচিত নয়। তার মতে, কিছু মানুষ কেবল নিজেদের প্রয়োজনেই পাশে থাকেন, আবার কখনো পরিবারের কাছের মানুষও সীমা লঙ্ঘন করতে পারেন। এমন পরিস্থিতিতে পরিবর্তনের আশায় দীর্ঘদিন চেষ্টা করতে করতে অনেকে একসময় নিজেকেই হারিয়ে ফেলেন।

প্রভা আরও লেখেন, জীবন থেকে কোনো কিছু সরিয়ে নেওয়া সবসময় নির্মমতার পরিচয় নয়। বরং কখনো কখনো সত্যকে মেনে নিয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াই সাহসিকতার পরিচয়। তার মতে, কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া মানেই তাকে পরিত্যাগ করা নয়; অনেক সময় এটি নিজেকে রক্ষা করার সিদ্ধান্ত।

পোস্টের শেষাংশে অভিনেত্রী লেখেন, “যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না।”

তিনি আরও বলেন, কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে ছেড়ে দেওয়া নয়; বরং তা নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ। কখনো কখনো কিছু ছেড়ে দেওয়াই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ হতে পারে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

ইরান যুদ্ধের পর হরমুজ দখলের ঘোষণা ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূ...

ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার ওপর আরও চাপ তৈরি করেছে বাংল...

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, পাম্পে দীর্ঘ লাইন

দেশজুড়ে সিএনজি সংকটের প্রভাব পড়েছে রাজধানীতেও। গ্যাসের জন্য ঢাকার বিভিন্ন সিএ...

দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা