সংগৃহিত
খেলা
সাফ অনূর্ধ্ব-১৬

ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এটা বাংলাদেশের দ্বিতীয় শিরোপা।

২০১৭ সালে বাংলাদেশের কিশোরীরা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৩ সালে লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে রাশিয়ার পেছনে থেকে হয়েছিল রানার্স-আপ। এবার অবশ্য অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

রোববার (১০ মার্চ) নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথমে শট নেয় বাংলাদেশ এবং প্রথম শটই মিস করেন সুরভী আকন্দ প্রীতি। অন্যদিকে ভারত তাদের প্রথম শটে গোল করে। তাতে পিছিয়ে পড়ে বংলাদেশ।

এরপর ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট রুখে দিয়ে বাংলাদেশের জয়ের নাক হয়ে ওঠেন গোলরক্ষক ইয়ারজান বেগম। এরপর বাংলাদেশের মারিয়াম ও থুইনি মারমা দ্বিতীয় ও তৃতীয় শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন ২-১ ব্যবধানে। কিন্তু চতুর্থ শটে পোস্টে মেরে মিস করেন বাংলাদেশের আলপি। অন্যদিকে অবশ্য ভারত তাদের চতুর্থ শটে গোল করে এবং স্কোরলাইনে আবার সমতা ফেরে।

বাংলাদেশের পঞ্চম শটে সাথী মুন্ডা গোল করে এগিয়ে নেন ৩-২ ব্যবধানে। আর ভারতের নেওয়া পঞ্চম শট বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান রুখে দিলে টাইব্রেকারে ৩-২ জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

ফাইনালে এদিন অবশ্য ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ভারতের মেয়েরা। এ সময় মাঝমাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নেন আনুশকা কুমারী। তার সামনে ছিলেন কেবল বাংলাদেশের গোলরক্ষক। তাকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আনুশকা। এটা ছিল এবারের আসরে তার পঞ্চম গোল। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।

বিরতির পর ৭০ মিনিটের মাথায় সমতা ফেরায় বাংলাদেশ। এ সময় কর্নার পায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। কর্নার থেকে থুইনুই মারমার বাড়িয়ে দেওয়া বলে পা লাগিয়ে জালে জড়ান মরিয়ম। তাতে ম্যাচে ফেরে সমতা।

এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেখানে উতরে যায় বাংলাদেশ। ভারতের কিশোরীদের কাঁদিয়ে শোকেসে তোলে বয়সভিত্তিক সাফের দ্বিতীয় শিরোপা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার ভেনেজুয়েলায়...

টেস্টে বিরল রেকর্ড গড়লেন গ্রিভস

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

মনোহরদীর পানের বরজে বদলাচ্ছে অর্থনীতি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পান চাষ এখন আর শুধু একটি কৃষিপণ্য উৎ...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা